বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যা : তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আবারও রূপপুর পৌঁছেছে আরও এক চালান ইউরেনিয়াম সচেতন মা হচ্ছে সভ্যতার মূর্ত প্রতীক – মো: নিয়ামুল কবির বাংলাদেশের উন্নয়নে জাপানের আরও সক্রিয় ভূমিকা চাইলেন তারেক রহমান মানবতাবিরোধী অপরাধের মামলা : হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের সীতাকুণ্ডে লরির চাপায় নিহত ৫ মনোনয়ন বৈধ, মিষ্টির আসনে সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন পূর্ববিরোধের জেরে যুবদলকর্মীকে হত্যা, পদ্মা সেতু এলাকায় আটক ৯ ফিজিক্স টেস্ট সম্পন্ন, এবার রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পালা ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির দেড় মাস পর মালামাল সহ গ্রেফতার-৪ মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ড রোধে ইমামদের সচেতনতা বাড়ানোর নির্দেশ কানাডার ভিসা নিয়ে জালিয়াতির তদন্ত, মামলায় পাঁচ বাংলাদেশি মুখস্থনির্ভর পড়াশোনায় পরিবর্তন, নতুন চার বই আসছে ২০২৭ শিক্ষাবর্ষে গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এনআইডি সংশোধনে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার হাসাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, তিনজনের মরদেহ উদ্ধার

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক / ৩৪ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।

ইশরাক হোসেনের পদত্যাগের ফলে সরকারের প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে আর প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী আছেন ২৭ জন। এর আগে দুইজন পূর্ণমন্ত্রী পদত্যাগ করেন। এর মধ্যে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন ইশরাক হোসেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আযম খান।

উল্লেখ্য, শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে বিতর্কের মুখে পড়েন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দেয়।

এ ঘটনার প্রেক্ষিতে পরদিন (১৮ অক্টোবর) বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan