
৪১৯ জন হজযাত্রী নিয়ে আজ রাতেই ঢাকা ত্যাগ করবে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ফ্লাইটটি মক্কার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।
এই প্রথম হজ ফ্লাইটের উদ্বোধনী কার্যক্রম উপলক্ষে উচ্চপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিমানবন্দর ও আশপাশের এলাকায়। হজ ক্যাম্প আশকোনায় অবস্থানরত যাত্রীরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন।
এবার হজ মৌসুমের প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ যাত্রী পরিবহনে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। ২১ মে পর্যন্ত সৌদি আরবের উদ্দেশে শেষ হজ ফ্লাইটটি ছাড়বে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।