
নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তামজীদ হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ সিয়ামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহসভাপতি পারভেজ মাহমুদ, সহসভাপতি আহসান হাবিব শান্ত, আবদুল্লাহ আল মুঈদ, সাগর সাহা, তানজিল আহমেদ, মো. ইশতিয়াক হোসেন, মো. কাজী রিফাত উদ্দীন ও সমুদ্র খন্দকার।
সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন তানভীর সরকার সিয়াম। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার আজীম দীপ্ত, মো. উৎস খান, আমিনুল হক পিয়াস, মো. রায়হান, সানডু কুমার, মাইশা আক্তার, আবদুল্লা ও মহিদুর রহমান মাহি। সহসাধারণ সম্পাদক হয়েছেন রাশেদুল ইসলাম।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মমো সূত্র ধর। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন আতিকুর রহমান ও আতিকুল রহমান।
ছাত্রীবিষয়ক সম্পাদিকা হয়েছেন সাজিয়া আক্তার প্রীতি এবং সহছাত্রীবিষয়ক সম্পাদিকা হয়েছেন সাদিয়া আক্তার। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল আলম রুবিন এবং সহপ্রচার সম্পাদক হয়েছেন ইয়াসিন।
দপ্তর সম্পাদক হয়েছেন তানভীর হাসান শান্ত। সহদপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশফাক কবির টুটুল ও মো. মেহরাজ। ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন ইবাদুর রহমান মেরাজ এবং সহক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন ইব্রাহিম।
নতুন কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদারে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।