
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৪:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৬, ২:৩৫ পি.এম
ধামরাইয়ে উপহার নিয়ে মন্ডপে মন্ডপে ইউপি চেয়ারম্যান

চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার ধামরাই উপজেলার সূতীপাড়া ইউনিয়নের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন সূতিপাড়া ইউপি চেয়ারম্যান উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা। গতকাল বুধবার বিকেলে গাড়ির বহর নিয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি তার ইউনিয়নের সবগুলো (১২টি) পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ব্যক্তিগত উদ্যোগে তিনি প্রত্যেকটি মন্ডপে আর্থিক উপহার প্রদান করেন। এতে সবগুলো মণ্ডপে সর্বমোট উপহারের পরিমাণ প্রায় পৌনে দুই লক্ষ টাকা দাঁড়িয়েছে বলে জানা যায়।
[caption id="attachment_4273" align="aligncenter" width="378"]
ছবি: সংগৃহীত[/caption]
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চৌহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল হাসান মোকসেদ এ সময় তার পরিদর্শনসঙ্গী ছিলেন। সূতীপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবদল নেতা রমিজুর রহমান চৌধুরী রোমা উপস্থিত সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আমাদের সূতীপাড়া ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। শুধু সূতীপাড়ায় নয়, সারা ধামরাই উপজেলার সবগুলো ইউনিয়ন এবং পৌরসভার সবগুলো মন্ডপে সম্প্রীতি বজায় রেখে অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। তিনি আরো বলেন, ধামরাইয়ে সব সময়ই নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সব উৎসব আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে।
See les
Copyright © 2026 কথা ভিশন. All rights reserved.